ভালোই ছিলাম বেশ, আবার কেন যে স্বপ্ন দেখতে শুরু করলাম জানি না ।
ভুলে গেছিলাম আমার হারিয়ে যাওয়া ৩০ টা বছর...ভুলে গেছিলাম আমার স্বপ্নের সিঁড়ির কথা। কতবার ওঠানামা করেছি তার ঠিক নেই, আজও যে সে আমার কাছে স্বপ্নই । নীল আকাশ ঢাকা পড়েছে ঘন কালো মেঘের আড়ালে । কতবার হাত বাড়িয়ে কালো মেঘের আড়াল থেকে আমার স্বপ্নের নীল আকাশ টা বার করার চেষ্টা করছি...পারছি না কেন ? সীঁড়ির ওপর থেকে নীচের দিকে তাকিয়ে দেখি সীঁড়িটা অনেক ছোট হয়ে গেছে তাই আকাশের নাগাল পাচ্ছি না ।
আসলে স্বপ্ন স্বপ্নই...বাস্তবে তার কি আর মিল থাকে । তবু আমি কেন যে আজও স্বপ্ন দেখতে ভাল বাসি বুঝে উঠতে পারি না ।
কেউ আমাকে এক মুঠো স্বপ্ন ধার দিতে পার ?