Activities of our Sukhe Dukkhe Organisation

Activities of our Sukhe Dukkhe Organisation
Work at Blind School

Sunday, October 30, 2011

স্বপ্নের স্বপ্ন ভঙ্গ

আজ আবার একটা স্বপ্নের দিনগুলোর কফিনে পেরেক পোঁতা হল । এই নিয়ে ৫২ টা পেরেক পোঁতা হয়েছে, এখন যে কতগুলো পেরেক গাঁথা হবে কে জানে ? স্বপ্ন তবু নাছোড়বান্দা...মাঝে মাঝেই সে ওই কফিনের এক চিলতে ফাঁক দিয়ে কি ভাবে যেন বাইরে বেড়িয়ে আসে আর হি হি করে হাসে ... পেরেক আর হাতুড়ির মালিক সেও ছাড়বে না । পেছন পেছন স্বপ্নের স্বপ্ন ভঙ্গের নেশায় দৌড়ে বেড়ায় ... কিন্তু পারবে কেন ? প্রজাপতির মত রঙ্গিন পাখনা মেলে স্বপ্ন কখনও কচি কচি ঘাসের সাথে ভাব জমায় আবার কখনও নুয়ে পরা বেনুনির মত ছোটো ছোটো লতায় একটু তার পাখার বাতাস দিয়ে তাদের সতেজ করতে উড়ে যায় ।

দিনের শেষে যখন স্বপ্ন ক্লান্ত হয়ে একটু প্রান ভরে নিঃশ্বাস নেবার জন্যে একটা নিরিবিলি জায়গাতে বসে আরো তার পাখনা কে মেলে দেবার কথা ভাবে...কোথা থেকে যেন সেই হাতুড়ি আর পেরেকের সাথে দুটো হাত আবার তাকে তাড়া করে বেড়ায় যেন কফিনে না ঢুকিয়ে স্বপ্নের বুকে দুটো ঘা বসিয়ে একেবারে কফিনের সাথে মাটিতেই পুঁতে দেবে ।

ভয়ে স্বপ্ন আবার কফিনের ফাঁক দিয়ে তার ভেতর ঢুকে পড়ে...সেখানে অনেক নিশ্চিন্তি...৫২ টা পেরেক আর যে খোলা যাবে না ... সবটাই যে স্বপ্নিল >>>><<<< ।

No comments:

Post a Comment