Activities of our Sukhe Dukkhe Organisation

Activities of our Sukhe Dukkhe Organisation
Work at Blind School

Friday, November 9, 2012


পথ চলা  

সকাল থেকে ভাবছি শুধু
আজকে আমার ছুটি
ঘড়ির কাঁটা দশের ঘরে
চলছে হাঁটিহাঁটি ।
মিষ্টি কোথায় মিষ্টি কোথায়
দিচ্ছে বাবা হাঁক
এমন সময় তিনটে কাকে
করছে কা কা ডাক
বেড়িয়ে পড়ি ইস্কুলে তে
পীঠে নিয়ে ব্যাগ
বইয়ের চাপে পীঠ বেঁকে যায়
মাথায় চাপে রাগ ।
এমন যদি হোতো জীবন
এক দিনে এক বছর
কবে আমি পেরিয়ে যেতাম
কলেজ, বিয়ের আসর ।
দুঃখে ভরা পথ চলা এই
সুখের খোঁজে ছুটি
এর মাঝে এক নতুন জ্বালা
স্যার এসেছে জুটি ।
দিন রাত্তির পড়া পড়া
খেলো আমার মাথা
বন্ধুরা সব শত্রু হল
কেউ বলে না কথা ।
নাইট সেন্টার নামেই আছে
রাতে ঠেকাই মাথা
শুয়ে কতো স্বপ্ন দেখি
সকাল হলেই ব্যাথা ।
   --- *** --- 

No comments:

Post a Comment